1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
শীত পড়েছে — সৌরভ কুমার - dailyhumanrights
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৫১|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

শীত পড়েছে — সৌরভ কুমার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ Time View

হিম-হাহাকার শীত নেমেছে,
সাড়া দেয় শিরশিরে বাতাস।
খড় জ্বালিয়ে আগুন ধরাই,
শরীর পায় উষ্ণতার আভাস।

হিমবাহের ছোঁয়ায় কাঁপে দেহ,
আগুনে বসে গরম হই আমি।
শীত চলে যায়, বসন্ত আসে—
ফুটুক মনে প্রেমের বাঁশির ধ্বনি।

কুয়াশায় ঢাকা নিস্তব্ধ পথ,
তলে লুকায় উষ্ণতার চাদর।
সঙ্গে আছে প্রিয় মানুষ,
তাকে করি ভালোবেসে আদর।

কনকনে শীত, মন চায়
খেতে মিষ্টি খেজুরের রস,
তবু মনে একটু সংশয়—
ধরা পড়লে বুক করে ধরফর!

শীতের দংশনে শরীর কাঁপে,
ঠান্ডা, জ্বর, সর্দি কাশি,
দ্রুত সেরে উঠতে হলে
ওষুধ খেতে হবে আসি।

ঘরে উষ্ণতা, হাতে গরম চা,
ধোঁয়া উঠে মন জুড়ায়,
লেপ–কাঁথা জড়িয়ে বসে
ফোন চলতে চলতেই গান বাজায়।

হাড় কাঁপানো শীতে জ্যাকেট পরি,
তারপর আবার খুলে ফেলি,
কারণ খেলা আছে হাতে—
র‍্যাকেট ঘুরবে খেলায় মেতে।

বরফ ঝরা শীতের দিনে
ডেকে আনি বন্ধুদের সবাই,
হাসি–আড্ডায় জমে ওঠে
শীতও যেন উষ্ণ হয় তাই।

রাত ফুরোয়, ভোর আসে,
পাখির ডাকে ঘুম ভাঙে।
নতুন বছরে আনন্দ নামে
পিঠা উৎসব মনে জাগে।

মা আনেন বাজার ভর্তি
আটা–চিনি–ডাল–সুজি,
খেজুর গুড় আর নারিকেল—
ব্যস্ততায় কেটে যায় দুজে।

কড়াইতে গরম তেলে
তৈরি হয় রকমারি পিঠা,
ভাজা, পুলি, পাটিসাপটা—
স্বাদে মনটি ভরে ওঠা।

তৃপ্তি ভরা খাওয়া শেষে
ঘরে জাগে সুখের ঢেউ,
হঠাৎ দেখি শীত কাঁপানো
অসহায় মানুষের মুখ নুয়ে।

তখন মনে হলো—
উষ্ণতা শুধু আমার ঘরে কেন?
লেপ–কম্বল, চাদর–পোশাক
ছড়িয়ে দিই তাদের বুকে যেন।
ভালোবাসার ছোঁয়ায় তারা হাসে,
দোয়া দেয় মন ভরে কাছে। ❤️

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025