
তোমার ছবি, বলছে কথা
আমায় দেখে দেখে
বলছে দেখো, হেসে হেসে
“থেকো তুমি সুখে” ।।
দিনের বেলায়, হাজার কথা
স্বপ্ন দেখায় রাতে
প্রাণের সে টান, অনুরাগে
চায় যে কাছে পেতে
তাইতো ভাবে, যাই গো মজে (২)
ভালোবাসো আমায় তুমি
অনেক দূরের থেকে ।।
হয়তো চোখের, দেখা মোদের
হয়তো হবে না
তবুও তুমি, আপন জন
করছি কল্পনা
আশার জীবন, আশায় বাঁচে
আশায় নাচে প্রাণ
পাবো পাবো, পাবো বলে
জাগে প্রাণে গান
হয়তো সে সুর, তোমার কানে (২)
মধুর হয়ে বাজতে থাকে (২)
এখন থেকে ।।
।। ।।। ।।