
হোক শপথ এবার নতুন করিয়া,,,,,,,,
হে সময়গ্রন্থি সূর্য মাঘনিশীথের হিম হাওয়া,
সত্যভরা আনন্দে সত্য নিয়ে হৃদি আঁকিয়া,
ঘুমন্তরা এবার উঠুক জাগিয়া,
মুক্ত আকাশ উঠুক হাসিয়া,ভালোবাসার
ছোঁয়ায় হোক কবিতা নতুন করিয়া।
হোক শপথ এবার নতুন করিয়া,,,,,,,,
দেশমাতৃকার পান্ডুলিপির আমল নামায় হাত রাখিয়া,
ইমান হোক মজবুত দূর মায়াবী মাটির সুবাস মাখিয়া,
শেষ হোক অশান্ত জীবনের দূরান্ত খেলা,
নিশি হোক দুর,প্রভাত পাখিরা উঠুক জাগিয়া,
জীবনের স্বতঃস্ফূর্ত হোক মানবতার লাগিয়া।
হোক শপথ এবার নতুন করিয়া,,,,,,,,
নীল আকাশে সাদা বক যাক উড়িয়া,
কুয়াশার পর্দাকেটে বেরিয়ে আসুক দিবাকর,
বিবেক আর ন্যায় বোধে দেশটা হোক সচল,
বিজনে বসি মায়েরা মুছবেনা আর আঁখি জল,
জেগে উঠুক নতুন অগ্নিবীণায় অপূর্ব স্পন্দন।
হোক শপথ এবার নতুন করিয়া,,,,,,,,
রাজপথ আর না ভাসুক রক্তে ভিজিয়া,
আর না হোক অবনত কারো মাথা,
দেশটার শরীরে আর না হোক, প্রচন্ড ব্যথা,
অন্ধকারে বার বার খুঁজতে না হয় পথেরদিশা,
শনির দশায় আর না কাঁদুক স্বদেশের পতাকা,
হোক শপথ এবার নতুন করিয়া,,,,,,,,,