
শোন ওহে যত খুনিদের পাল
যারা কর লোক হত্যা,
সাবধানবাণী শোনানো দায়িত্ব
শোনাচ্ছি তায় অগত্যা।
অবিচার আর বিনা বিচারে
মানুষ মারছ যারা,
নিঃসন্দেহে অনুতাপে নিজ
হাত কামড়াবে তারা।
মেরেছ যে জন তার যত দায়
চাপবে তোমার ঘাড়ে,
সব নিয়ে দাঁড়াবে নতমস্তকে
আল্লাহর দরবারে।
অন্যায়ভাবে মেরেছ যখন
একটিমাত্র মানুষ,
হত্যা করেছ গোটা মানবতা
হারিয়ে তখন হুঁশ।
বিত্তের লোভে মারিয়া মানুষ
কাম ও নেশায় ব্যস্ত?
গিয়ে দেখ তুমি পরিবার তার
কতটা বিপর্যস্ত!
ভুলে গেছ তুমি- জীবনের রবি
একদিন যাবে অস্ত,
বোধগম্য হবে আকস্মিকভাবে
ভুল হয়ে গেছে মস্ত।
শোননিক তুমি কোরানের বাণী?
বিচার বিহনে খুন
করে যারা তাদের আবাস হবে
জাহান্নামের আগুন।