
হারিয়ে ফেলেছি জীবনের ছন্দ
ভাবনায় পাচ্ছি না পূর্বের মত আনন্দ।
যখন যে দিকে ইচ্ছা হলে চলে যেতাম দ্রুত
আজ ঘর থেকে বের হতে মনের সাথে লাগে দন্ধ।
রাস্তা ঘাটে যেখানে ছিল না ভয় সংশয়
এখন নিজের উঠোনটাও নিরাপদ নয়।
বীনা দোষে কখন যে কে হবে আক্রান্ত
পরিচিত আপন লেকেরা করছে গোপনে চক্রান্ত।
শেষ কি হবে না এই অন্ধকার রজনী
কেউ কি বলতে পার ভোর হবে কখন।