
ধর্মের পোশাক গায়ে মেখেছে,
ঠিক রেখো ঈমান আমল।
কেন ধর্মের পোশাকে অপকর্ম?
দুর্নীতির জন্য বড়ই পাগল।
ধর্মের পোশাকে অপকর্ম নয়,
ঠিক রাখতে ঈমান আমল।
স্বার্থের ধান্দায় পড়েই আছো,
তুমি সত্যি স্বার্থের পাগল।
পাগলামি ধর্মের পোশাকে?
চলবে না এমন পাগল।
কোরানের বিধি মেনেই চলবে,
তবেই সঠিক ঈমান আমল।
ধর্মের সাজে অনিয়ম দুর্নীতি,
এটাই আবার কেমন পাগল?
ধর্ম নয় তো পুতুল খেলা,
নিজের ইচ্ছাতে তৈরি আমল।
অনিয়ম দুর্নীতিতে চলবে তুমি,
আসলে তুমি স্বার্থের পাগল।
ধর্মের পোষাকে চলে না দুর্নীতি,
ঠিক রাখতে ইমান আমল।