
ইংরেজি নববর্ষ হৃদয়ে দিয়েছে দোলা,
নববর্ষের আগমনে মনটা হয়েছে উতলা।
নববর্ষ বিশ্ববাসীর হৃদয় কাড়া আবেগ,
প্রত্যেক বৎসর তুলে ধরে জীবনের প্রলেপ।
এসেছে ২০২৬ ইংরেজি নববর্ষ,
ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাঝে তুলে ধরেছে তারি উৎকর্ষ।
নববর্ষে সৌন্দর্য তুলে ধরার মাঝে রয়েছে আকাশ পানে আতশবাজি,
মনজুড়ানো আতশবাজিতে মন যেন পেয়েছে তারি মাঝে গতি।
বিগত বৎসরের যত আছে দুঃখ দুর্দশা গ্লানি,
নতুন বৎসরে মুছে যাক মনেতে আসুক শান্তির বাণী।
কাজের মাঝে পাই যেন নব উদ্দীপনা,
এ নিয়ে স্রষ্টার কাছে করি প্রার্থনা।
নতুন বৎসর নতুন আলোক ছড়ুক সবার প্রাণে,
পাখিদের ঐ সুর লহরী থাকুক গানে গানে।
বৎসর আসবে বৎসর যাবে সময়ের পরিক্রমা,
জীবন থেকে এক একটি বৎসর হারিয়ে গিয়ে হবে সবার পথ চলা।