
শিশির ভেজা শিউলি পথ জুড়ে
এই পথ দিয়ে তোমার চলাচল
নির্জন পথ আকাশ জুড়ে মেঘ
মন ছুটে চলে লক্ষবিহীন তীরে।
এগিয়ে যেতে থাকি জীবন কুঞ্জে
ছুঁতে চাই সেই শিশির ভেজা শিউলি
শিউলি, জুই, সুভাষ মিলেমিশে একাকার
মায়াবী ঘ্রান আবর্তিত আমার চারপাশ।
স্রোত যেন বয়ে চলেছে নীরবে
মনে হয় মেঘ, আকাশ আলিঙ্গনবদ্ধ
সব আলোছায়ায় মিলেমিশে একাকার
হৃদ মাঝারে অলৌকিক উষ্ণতা বিরাজ করে।
শুধুই দোল খেয়ে যায় হৃদয় জুড়ে
এ কোন পুষ্প বৃষ্টি? দুই চোখে অশ্রুধারা
হতাশা তারপরও তীব্র আকাঙ্ক্ষা
আমি যা অনুভব করি, তুমি কি তা কর?
ফুল কাননে একগুচ্ছ স্বপ্ন বিছিয়ে রেখেছি
নির্জন পথ আকাশ জুড়ে মেঘ
এই মন শুধু তীর খুঁজে বেড়ায়
ফুলগুলির সুবাস ছড়িয়ে পড়ে চারিদিক।
আলো ছায়ায় সব মিলেমিশে একাকার
কে বলে তোমায় কালো, তুমি নীল পদ্ম
শিশির ভেজা শিউলি কেন ডাকছে আমায়
হৃদ মাজারে সে অলৌকিক উষ্ণতা বিরাজ করে।