
বাহার
সিভিল ডিভিশন -৩
সিএএবি,কুর্মিটোলা
ঢাকা-১২২৯।
২৩/০২/১৯৯৭খ্রিঃ।
বোন তানজিলা সুলতানা,
আশা করি ভালো আছো। অপরাধ জগত ম্যাগাজিনে তোমার এই করুন ঘটনার কথা জানতে পেরে ভীষণ মর্মাহত ও দুঃখিত হয়েছি। যারা তোমার এ জীবনের ক্ষতি করেছে।তারা তোমার জীবনে কোন ক্ষতি করতে পারে নাই।ওরা ওদের বোনের জীবনের ক্ষতি করেছে কারন তোমার যে ইর্জ্জত ওদের বোনেরও ঐ একই ইর্জ্জত।তোমার ইর্জ্জত লুটে নিয়েছে মানে তাদের বোনের ইর্জ্জত লুটে নিয়েছে। বোন দঃখ করনা,অপরাধীর বিচার একদিন হবে।যত বড় শক্তিশালী হোক না কেন? ধৈর্য ধারণ কর,আল্লাহর কাছে সাহায্য চাও। দেখবে তোমার জয় হবেই।মন খারাপ করে লেখাপড়া নষ্ট করনা। মনে কর তোমার কক্সিডেন।এক্সিডেন্ট যে কারো হতে পারে। আমি মনে করি, আরো দশটি মেয়ের মত তুমি একজন। তুমি ভাবছো, সমাজ হয়ত তোমাকে ঘৃণা করবে। না-তা কোনদিন হতে পারে না কারন সমাজের জন্য মানুষ নয়,মানুষের জন্য সমাজ। তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাও সঠিকভাবে, জীবণ গড়।দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। চিন্তা করার কারণ হলেও তোমাকে শক্ত হতে হবে। ভেঙে পড়লে চলবে না। ধৈর্য ধারণ কর। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি তোমার জীবনকে সঠিকভাবে গড়ে তোল। দেখবে সমাজ তোমাকে একদিন হাতছানি দিয়ে তোমাকে ডাকছে।
তুমি তোমার জীবনকে সঠিকভাবে গঠন করে দেশ সমাজ পিতা মাতার মুখে হাসি ফোটাবে। আলো জ্বালাবে অন্ধকার সমাজে। এই প্রত্যাশায় শেষ করলাম। উত্তরের অপেক্ষায় আছি। আবারো লিখব।