
প্রিয়তমা!কতো সুন্দর তুমি,
নিষ্পাপ তোমার দুটি আঁখি।
অপলক দৃষ্টিতে তাই তো,
তব পানে আমি চেয়ে থাকি।
কতো সুন্দর তব মুখখানি,
কি নিদারুন মায়া!
এক পলকেই,আমার হৃদয়ে
পড়েছে তব ছায়া!
তব নয়নে রাখিলে নয়ন,
বোঝা যায় তব সরলতা।
তব পানে,দৃষ্টি নিক্ষেপ করলে
অন্তরে জাগে ব্যাকুলতা!
তব ডাগর ডাগর হরিণী চোখ,
মিষ্টি তোমার মুখের হাসি।
তাই তো সদা আমি তোমার,
প্রেম জোয়ারে ভাসি।
প্রিয়তমা!তুমি প্রথম প্রেম,
তুমিই আমার জীবন।
ওগো, তোমাকে না পেলে,
আমার হবে যে মরণ!