মুছে দাও অতীতের সকল গ্লানি
হৃদয়ে জাগাও সাম্যের আহ্বান,
বৈশাখীর এই নব প্রভাতে
গেয়ে যাও মানবতার জয়গান।
মানবতার নব স্পন্দনে বর্ষবরণ করো
মাতৃভূমির প্রতিটি প্রাণ সমতায় বাঁধো,
পুরানো জঞ্জাল পুড়ে করো ছাই
বৈশাখ নিয়ে আসুক নতুন দাই।
নব কিশলয়ে সাজুক বনরাজি
প্রকৃতিতে লাগুক রঙের আভা,
বৈশাখী প্রভাতের মিলন মেলাতে
সাম্য সমতা গড়ে উঠুক মানব ধারা।
কৃষকের মুখে ফুটুক হাসি
সোনার ফসলে ভরে উঠুক উঠান,
নতুন দিনের আগমনে
মানবাদী হোক সকল প্রাণ।
জীর্ণতা পিছে ফেলে সবাই
নতুন প্রত্যয়ে চলো সামনে,
হৃদয়ের সবকটি রুদ্ধদ্বার খুলে
মানবতা প্রতিষ্ঠা করো জগৎ জুড়ে।
অশুভ শক্তি নিপাত যাক
শুভ্রতার জয়ধ্বনি বাজুক প্রাণে,
মাতৃভূমির প্রতিটি আঙিনাতে
জেগে উঠুক মানবতার কণ্ঠে।
বর্ষবরণের নতুন ধারাতে
মানবতা জাগুক সবার অন্তরে,
আনন্দ উল্লাস বয়ে উঠুক
বাঙালি জাতির প্রতিটি প্রান্তরে।
মমতার বন্ধন অটুট থাক
হিংসা বিদ্বেষ মুছে যাক,
সম্প্রীতির এই মহোৎসবে
সাজাও মানবতার সাজ।
পহেলা বৈশাখ ফিরে আসুক বারবার
বাঙালি জাতির জীবনে,
ঐতিহ্যের এই মহিমায়
সুখ শান্তি নেমে আসুক সবার মনে।