এই নববর্ষের ছোঁয়া যেন
সবার মনে লাগে।
যেন নববর্ষের নতুন চেতনা
মনের মাঝে জাগে।
চেতনা অনুযায়ী কর্ম করি
ভাগ্য যাবে খুলে।
কর্মেই হয় ভাগ্য পরিবর্তন
যাইনা যেন ভুলে।
নতুন বছরের নতুন করে
চিন্তা ভাবনা করি।
কর্মের মধ্য দিয়েই যেন
নতুন জীবন গড়ি।
মাটির থালায় পান্তা ভাত
নতুন বছর নয়।
নতুন করে জীবন গড়বো
চেতনা থাকতে হয়।
রঙিন চোখে না দেখে
রঙিন জীবন গড়ো।
জীবন কিভাবে সুন্দর হয়
নতুন চিন্তা করো।
এই চেতনা সবার মনে
যেন ছড়িয়ে যায়।
নতুন বছরে নতুন উৎসাহ
যেন সবাই পায়।