ঐ আকাশের চাঁদ বলতে
আমি তোকেই বুঝি।
তাইতো আজও চাঁদের মাঝে
আমি তোকে খুঁজি।
রাত হলেই তোর দেখা
আমি পেতে চাই।
অবাক হয়ে তাকিয়ে থাকি
চাঁদের দিকে তাই।
ঠিক যেন তোর মুখটি
চাঁদের মাঝে হাসে।
হৃদয় মাঝে চেনা মুখটি
তখন যেন ভাসে।
সারা আকাশ খুঁজে দেখি
অন্য কোথাও নাই।
চাঁদের মাঝেই তোকে শুধু
আমি খুজে পাই।
মনের কল্পনা তীব্র হলে
এমন হতে পারে।
তখন তোকে দেখতে পাই
ওই চাঁদের তরে।
রাত জেগে জ্যোৎস্না দেখি
তোকে দেখবো বলে
তখন অনুভূতির শীতল ঝড়
মনে বয়ে চলে।