ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ) এর বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও উত্থাপিত বিভিন্ন অভিযোগ পর্যালোচনার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে সভায় সংগঠনের কার্যক্রম সচল রাখা ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি সংগঠনের প্রশাসনিক দায়িত্ব পালন করবে এবং গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবনা প্রস্তুত করবে। পাশাপাশি একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কমিটি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ৫ই মার্চ ২০২৬ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের স্বার্থ, শৃঙ্খলা ও ঐক্য রক্ষার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশের যুব সংগঠন ন্যাশনাল ইয়ুথ ফোরামের (এনওয়াইএফ) আহ্বায়ক হিসেবে ডা. মো. আরমান হোসেন এবং সদস্য হিসেবে মো. আসলামুজ্জামান লিমন ও আব্দুল্লাহ মো. আলি দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাশনাল ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে। ৪ই মার্চ ২০২৬ ন্যাশনাল ইয়ুথ ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।