মাফ করে দাও প্রভু
ক্ষমা করে দাও।
বান্দা হিসেবে তুমি মোদের
কবুল করে নাও।
সবাই মিলে দোয়া করি
মহান আল্লাহর তরে।
আল্লাহ যেন আমাদেরকে
দেন ক্ষমা করে।
পাপ কাছ থেকে যেন
আমরা রক্ষা পাই।
মহান আল্লাহর কাছে শুধু
এই দোয়াই চাই।
তোমার ক্ষমা না পাইলে
কার কাছে যাবো।
তুমি মোদের রক্ষা কর্তা
তোমার ক্ষমা পাবো।
রমজানের এই পবিত্র মাসে
দাও ক্ষমা করে।
মনের আশা পাবো ক্ষমা
চাই তোমার তরে।
তোমার রহমান নামের উছিলায়
আমরা ক্ষমা চাই।
তোমার ক্ষমা ছাড়া মোদের
কোন উপায় নাই।