ফাগুনের মোহনায়,
ফুলে ফুলে প্রজাপতি,
গাহে নীরব গীতি,
সে' মৌন রাগান্বিত বসন্ত গীত,
কেবলই বোধগম্য তার,
আছে যার লিখন প্রীতি।
নিস্তব্ধে যায় লিখে যে লেখনী,
নিভৃতে অনন্ত অমৃত মধুর বাণী,
সে' লেখনী ই জানে শুধু,
প্রজাপতি অন্তর মাঝে,
নিঃশব্দে নিয়ত বাজে,
কী সঙ্গীত তান, মৌন রাগ রাগিণী ?