আমিই তোমার সেই প্রিয়জন!
এখনও রয়েছে যে হাত দুটি বাড়িয়ে!!
ফিরে যদিও এলে না আর!
উল্টো রথে তোমার যাত্রাও বোধকরি হয়নি মোড়ানো সুখের চাদরে।
জানতাম! অনুশোচনা তোমাকে ঠিকই ভোগাবে।
তবে, নিজের দায় আমারই ঘাড়ে চাপিয়ে স্বীয় সত্তাকে নিষ্কলুষ করতে চেয়েছ।
তোমার শেষ বলা কথাটিই সঠিক!
আমি অন্যদের মত না।
অন্তত: তোমার মত নই।
আমার ভালোবাসায় সিক্ত তুমি আজ উঞ্চতা খোঁজ অন্যের বাহুডোরে আবদ্ধ হয়ে।
আর আমি!?
তোমার দেওয়া অভিযোগেয তীরে বিদ্ধ আমি না হয় রইলাম পড়ে অনাদরে, অবহেলে!
কি লাভ! এতদিন পরে চাওয়া পাওয়ার হিসেব করে!!
আমি না হয় কাঁটিয়ে দিব দিন,ক্ষণ তোমায় ভেবে।
থাক না কিছু অপ্রাপ্তি!থাক না কিছু খেদ!
আমি না হয় পূর্ণ হব তোমার অপূর্ণতায়,,,,!