ফিরায়ে দিও না,
মুখ ফিরায়ে নিও না,
এসেছে বসন্ত
ফাগুন অঙ্গন দ্বারে ।
ফিরায়ে দিও না ,
বিষাদ ভরে অনাদরে,
বরণ করিয়া লও তারে,
হৃদয়দ্বার খোলে সগৌরবে ;
বসন্তের আগমনে,
পুষ্প কাননে,
প্রস্ফুটিত পুষ্পরাজি শত শত,
ছড়ায় সৌরভ অন্তরে অন্তরে ;
রঙিন ঋতুরাজ,
ছড়ায় রঙ বনে বনে,
মনে মনে জাগে হোরী,
হোরীর রঙ লাগে,
ধরণী সাজে নানা সাজে,
মাতিয়া উঠিবে সারাবিশ্ব
বসন্তোৎসবে ।