সাংস্কৃতিক ডেস্কঃবাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিকড় পরিবারে যোগ দিয়েই শিকড় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মানবতার যুবরাজ চিত্র নায়ক ডিএ তায়েব।বর্তমানে শিকড় বাংলাদেশ এর অন্যতম গুরুত্বপূর্ণ নামই হলো ডিএ তায়েব।তার সুষ্ঠু কার্যক্রম আজ দেশের সর্ব স্তরে শিকড় বাংলাদেশকে এক অনন্য মর্যদায় নিয়ে গেছে। যার অবদান শিকড় বাংলাদেশ এর পরিবার কখনো ভূলতে পারবে না বলে জানান শিকড় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা।
অন্যদিকে একসময়ে বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম হল কাঁপানো শিকড়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানার সঠিক দিক নির্দেশনা এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকির অক্লান্ত পরিশ্রমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে শিকড় বাংলাদেশ।
শিকড় বাংলাদেশ কে এগিয়ে নিতে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা সর্বদা সুন্দর সুন্দর উদ্যেগ নিচ্ছে এবং তা সফল করার লক্ষ্যে তার সর্বচ্চো পরিশ্রম ও সকলের প্রতি ভালো বাসায় এগিয়ে নিয়ে যাচ্ছে শিকড় বাংলাদেশকে।যা বাংলাদেশ এর সাংস্কৃতিক অঙ্গনে এক মহা খুশির এবং সফলতার আমোজ বলে মনে করছে অনেকে।
শিকড় বাংলাদেশ এ মহাসচিব এর দায়িত্ব গ্রহণ করেই, ডিএ তায়েব ও স্বপম মেহেদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন।যার ফলে শিকড় বাংলাদেশ এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছে যে অতি তাড়াতাড়ি শিকড় বাংলাদেশ বিশ্ব মঞ্চে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশ কে উচ্চতার শিখরে নিয়ে যাবে।যা বাংলাদেশ এর মানুষের কাছে এক অন্যতম সফলতার কাহিনী যোগ করবে বলে প্রত্যাশা করে শিকড় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় বীর চিত্র নায়ক সোহেল রানা ও বিশেষজ্ঞ মহল।