সাগর ডাকে, নদী বাঁকে
রাত মায়া আঁকে
জোনাকিরা পথের ধারে
গাছের ফাঁকে ফাঁকে।
সোনালী ধানে উঠোন ভরে
রুপালী মাছ জলে,
হাজার রঙের প্রজাপতি
উড়ে বনের ফুলে।
শিস দিয়ে ভোর আনে
দোয়েল পাখির দল,
মেঠো পথে ছন্দে বাজে
কিশোরীর পায়ে মল।
বুক ফুলে বাতাস নিয়ে
মেখে সোনা রোদ,
জন্ম আমার ধন্য মাগো
হবার নয় এ ঋণ শোধ।