জীবন এতো নয় সে ফুলশয্যা!
জীবন অর্থ, ষরিপু দমনে আত্মশুদ্ধিতে
নফসের সাথে লড়াই করে বেঁচে থাকা!
জীবন অর্থ- মূলে মানবিক হওয়া
মনুষ্যত্ব অর্জনে নিজেকে মুক্ত করা। আর
আল্লাহ সন্তুষ্টি লাভে,তাঁর দিদারে মহামিলন বনে যাওয়া!
কিন্তু পরিতাপের বিষয় ধরাতে সবে দেখি-
জীবন অর্থ- মনের মিল অমিল, মিলন অমিলনে অশ্রুপাত! বিশ্বাস অবিশ্বাসে হৃদে বাধে বাসা,
বড়ই অভাব সৎ নেক সঙ্গীনির! জীবন অর্থ, কখনো সুখ দুঃখ! জীবন অর্থে হয়ে যায় কখনো চেনা মুখ অচেনা। জীবন অর্থ, মিছে পার্থিব খেলাধুলা
নিষ্ফল কামনা বাসনা! আশা দুরাশার শুধুই মরীচিকা।। জীবন অর্থ, না মিলানো হিসাবে অংক।
জীবন অর্থ ভুল সমীকরণে, আটকানো কিছু স্বপ্ন!
জীবন অর্থ, সম্পদের ক্যাম্পাসে আঁকা
রঙ্গিন লাল বৃত্ত!! জীবন অর্থ, ধনী গরিবের বৈষম্য।
জীবন অর্থ, আলো আঁধারে ভরপুর, রীতিতে মানুষে মানুষে ভেদাভেদ, ভবে সবে স্বার্থ স্বার্থ খেলা
বন্ধু বান্ধব আপন কেহ নয়! লেগে থাকে সর্বদাই
আপন পর, ভাইয়ে ভাইয়ে দন্ড।।