যে জাতি তার ঐতিহ্য ভুলে যায়
ভুলে যায় তার অম্লান কৃষ্টি,
তারাই তো মানেনা অমর সৃষ্টি।
ইতিহাস বুকে বাঙলার যত খ্যাতি
জ্বালিয়েছিল যুগে যুগে জ্যোতি
যারা ভুললে শহীদের ত্যাগ খ্যাতি!
স্বধীনতার বীরত্ব ভুললে কভু
তারাই তো মীরজাফর রাজাকার,
এদেরকে ক্ষমা করেনা প্রভূ।
বৈশাখী মেলা পুতুল নাচ যাত্রাগান
বাঙালি ভুলবে কি করে জীবনে
যা বিশ্বাস করুক, মা থাকে মনে।