ক্ষণিকের তরে এসেছি দুনিয়ায় ,
চলে যাবো একদিন,
ঘুমিয়ে কাটাতে আসেনি কেও ,
কর্মেই ফেরে সুদিন।
পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা অভিনেতা,
যে যার ভূমিকায় অভিনয় করে,
রঙ্গমঞ্চে অভিনয়টা সমাপন হলে ,
চলে যাবো দূরে বহু দূরে।
জীবনের চারটি স্তর আমাদের,
শৈশব কাটে হেসে খেলে,
কৈশোর অতি গুরুত্বপূর্ণ কাল,
মানুষ গড়ে কর্মফলে।
প্রৌঢ়ে মানসিক চাপ বাড়ে অধিক,
পিতামাতা সন্তানের তরে,
বার্ধক্যের জন্ম প্রৌঢ়ের গর্ভমূলে,
জীর্ণতা আসে দেহ মনের পরে।
জীবনের প্রতিটি স্তরে স্বতন্ত্র ভূমিকা,
সার্থকতা আসে সঠিক দিশায়,
তারাই জীবনে সাফল্য লাভ করে ধরায়,
যারা সঠিক কর্ম করে যায়।