বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারী জেলা কনফারেন্স হল রুমে(১জানুয়ারি)২০২৬ বৃহস্পতিবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জমা দেওয়া মনোনয়নপত্রগুলো পর্যালোচনা করেন।
যাচাই-বাছাই শেষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের দাখিলকৃত কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে নীলফামারী-২ (সদর) আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। তবে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মোঃ সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল বা অভিযোগ দাখিল করতে পারবেন।