দুহাজার ছাব্বিশ,
শুধু হও জাস্টিস,
অসাধুর প্র্যাকটিস
হয়ো না!
তোমাতেই দরকার
জুলাইয়ের সরকার,
ফ্যাসিবাদ বারবার
রয়ো না।
দুহাজার ছাব্বিশ,
প্রাণে হও চব্বিশ,
চেতনার চান্স মিস
করো না!
ভারতের সাথে যার
প্রয়োজন একাকার,
তার ফাঁদে বারেবার
পড়ো না।
দুহাজার ছাব্বিশ,
ফ্যাসিনার সাপ-বিষ
ক্ষমতায় যাক - প্লিজ,
চেয়ো না!
গদিতেই যার প্রাণ,
শোণিতেই যার মান,
কিছুতেই তার গান
গেয়ো না।