মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা), আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থীর মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ বাড়তে শুরু করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ন্যাপের পক্ষ থেকে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা এবং ডিমলা উপজেলা কমিটি আহ্বায়ক, জাকারিয়া হোসেন রাজুসহ দলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে ন্যাপ চেয়ারম্যান সাংবাদকর্মীদের বলেন,
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ন্যাপ এই নির্বাচনে অংশগ্রহণ করছে।
একটি সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই ন্যাপের মূল রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার।